পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ কর্মী নিহত, ভোটগ্রহণ স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। নিহত ওই আওয়ামী লীগ কর্মীর নাম ইসরাইল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে , ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী বেলা ১১টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইসরাইলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়ার মৃত্যু হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন আছে। সূত্র: বাংলাদেশ জার্নাল




