244234

নির্বাচন সংশ্লিষ্টরা দেখাই দিলেন না ববি হাজ্জাজকে

অভিযোগ জানাতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ধর্না দিলেও তাদের দেখা পাননি এনডিএম এনপিপির প্রার্থী ববি হাজ্জাজ। পরে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা নিজেই এই অনিয়মের সঙ্গে জড়িত।সকালে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে আসেন ঢাকা-৬ আসনে ববি হাজ্জাজ। তার অভিযোগ, সাড়ে আটটা থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। ৩৪ নম্বর ওয়ার্ড কাজী ফিরোজ রশীদ নিজে হারিকেনের এজেন্টকে বের করে দেন বলেও অভিযোগ করেন।তিনি বলেন, ঢাকা রির্টার্নিং কর্মকর্তা দেখা করতে অপারগতা প্রকাশ করেন। নির্বাচন কেমন হচ্ছে, তা নিয়ে কথা বলাই হাস্যকর। এজেন্টদের মেরে বের করে দিচ্ছে।কয়েকজন হাসপাতালে। ভোটিং বুথে ভোটাররা নিজ পছন্দে ভোট দিতে পারছেন না। পরে নির্বাচন কমিশন কার্যালয়ে আসলে সচিবও দেখা করেন নি তার সঙ্গে।ববি হাজ্জাজ অভিযোগ করেন, রির্টার্নিং কর্মকর্তা নিজেই অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র: মানব জমিন

ad

পাঠকের মতামত