244384

জীবিত অবস্থায় আর দলীয় সরকারের অধীনে নয়: সরোয়ার

জীবিত থাকা অবস্থায় কোনো দলীয় সরকারের অধীনে আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।নির্বাচনে চরম কারচুপির অভিযোগ রবিবার (৩০ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।ঐক্যফ্রন্টের এই প্রার্থী বলেন, ‘ঐক্যফ্রন্টের নির্বাচনে আসাই উচিত হয়নি। আমরা প্রধানমন্ত্রী এবং সিইসির কথায় বিশ্বাস করে চরম খেসারত দিচ্ছি। যেখানে পুলিশরা রিটার্নিং অফসারের কথা শোনেন না সেখানে দলীয় সরকারের অধিনে এর চেয়ে আর ভাল কি আশা করা যায়।’

সরোয়ার বলেন, ‘গতকাল রাত থেকে ৩০/৪০ জনের পুলিশের একটি দল তার বাসা ঘেরাও করে রাখে। বিভিন্ন সেন্টারে রাতে জাল ভোট দিয়ে বাক্স ভরার সংবাদ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদর অবহিত করেও কোর লাভ হয়নি। যার প্রতিফলন দেখা গেছে আজ। সকাল ১০টার মধ্যে অনেক কেন্দ্রে ব্যালট শেষ হয়ে গেছে। সেনাবাহিনীকে রিটার্নিং অফিসারের অধীনে দেয়ায় সাধারণ ভোটাররা কোন সুবিধা পাননি।’তিনি বলেন, ‘আজ নির্বাচনের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেনস। গ্রেফতার করা হয় ২০ জনের মতো নেতাকর্মীকে। পুলিশ প্রশাসনের সাহায্যে একতরফা নির্বাচনের নিকৃষ্ট উদাহরণ হচ্ছে বরিশাল, যা বিগত সিটি নির্বাচন থেকে শুরু হয়।’

সরোয়ার বলেন, ‘এখন কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তাই হবে। তবে আমি এই নির্বাচনকে ঘৃণ্যতার সাথে প্রত্যাখ্যান করছি।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় নেতা বিলকিস আক্তার জাহান শিরিণ প্রমুখ। সূত্র: ব্রেকিংনিউজ

ad

পাঠকের মতামত