243844

রাজধানীসহ সারা দেশে আরও ১১১ প্লাটুন বিজিবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে আরও ১১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে এ খবর জানানো হয়। এর আগে গত ১৮ ডিসেম্বর দেশজুড়ে নির্বাচনী নিরাপত্তায় ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে আরও ১১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নিয়ে এখন পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা নির্ধারিত এলাকায় দায়িত্বপালন করবেন।

ad

পাঠকের মতামত