243890

আইনশৃংঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারের সহযোগিতা ছাড়া ভোট কারচুপি সম্ভব নয় : এম সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রি.জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে কারচুপি অনেক স্তরে হয়ে থাকে। আমি চিহ্নিত করে ব্যালট কারচুপি কথাবলছি, এই সিটি কর্পোরেশন নির্বাচন গুলোতে দেখেছি। তিনি বলেন, এই বিষয় গুলা নির্ভর করে প্রাতিষ্ঠানিক ভূমিকার উপর। যেসকল প্রতিষ্ঠানগুলো নির্বাচন পরিচালনার সাথে জড়িত যেমন, আইনশৃংঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের সহযোগিতার মাধ্যমে কারচুপি হয়ে থাকে। শনিবার বিবিসি নিউজকে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসারদের আনেক ক্ষমতা থাকে তারা যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করে তবে কারচুপি সম্ভব নয়।

প্রতিটি ভোট কেন্দ্রে বাড়তি ব্যালটবক্স থাকে। বক্সটি প্রিজাইডিং অফিসারের কাছে থাকে। প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোটের আগের রাতে ব্যালট বক্স ভরে রাখে। আবার ভোটের রেজাল্ট পালটে দেওয়ার একটি বিষয় থাকে। বিভিন্ন ভাবে বাধা দিয়ে ভোট কেন্দ্রে এজেন্টকে না আসতে দিলে এবং ভোট গণনার সময় এজেন্ট না থাকলে রেজাল্ট পালটানো সম্ভব। এক্ষেত্রেও প্রিজাইডিং অফিসার ও প্রসাশনের সহযোগিতা ছাড়া উক্ত কার্য সম্পাদন সম্ভব নয়। সুষ্ঠু ভোটের জন্য এজেন্ট থাকাটা খুব জরুরি। আবার কোন কোন জায়গায় এরা অসহয় অবস্থা থাকে। এই কারচুপি তখনই সম্ভব হয় যখন প্রশাসন থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার পর্যন্ত সবাই জড়িত থাকে। এদের সঠিক ভূমিকার উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন। সূত্র: আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত