243714

রণবীর-দীপিকা বিয়ের আগের এত বড় কথা গোপন করে রাখেন?

বিনোদন ডেস্ক।। দীপিকাকে যখন প্রথম দেখেছিলেন, সেই সময় থেকেই মুগ্ধ হয়ে যান। যেন দিপ্পির খেয়ালেই সব সময় ডুবে থাকতেন। বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই জানান রণবীর সিং। যা নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে বি টাউনে। কিন্তু, রণবীর যা-ই বলুন না কেন, এবার তার স্ত্রী দীপিকা যা বললেন, তা শুনলে অবাক হয়ে যাবেন অনেকেই।

সম্প্রতি একটি পোর্টালের মুখোমুখি হয়ে দীপিকা বলেন, রণবীর সিং-এর সঙ্গে ৬ বছরের সম্পর্কের পর তারা বিয়ে করেছেন ঠিকই, কিন্তু ‘বাজিরাও’-এর সঙ্গে ৪ বছর আগেই তার বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল। অর্থাৎ, রণবীরের সঙ্গে দীপিকার ‘এনগেজমেন্ট’ হয়ে গিয়েছিল গত ৪ বছর আগে? যা শুনে অনেকেই ভ্রু কুঁচকেছেন। কিন্তু, যে যা-ই বলুন না কেন, রণবীর-দীপিকা যে এতদিন তাবড় সংবাদমাধ্যমের চোখে ধুলো দিয়েই তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা ‘মাস্তানি’-র কথা থেকেই একদম স্পষ্ট।

এদিকে ‘রামলীলা’-র সময় থেকেই রণবীর-দীপিকার প্রেমপর্বের সূত্রপাত। ‘রামলীলা’-র সেটেই তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। তারপর অবশ্য সবকিছু ইতিহাস। কিন্তু, রণবীর-দীপিকা তাদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে যা-ই বলুন না কেন, দিপ্পি এবার যে বিষয়টি খোলসা করলেন, তা প্রায় সবারই অজানা।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, বিয়ের পর শুক্রবার মুক্তি পেল রণবীর সিং-এর ‘সিম্বা’। পরিচালক রোহিত শেঠির এই সিনেমায় রণবীর সিং-এর বিপরীতে রয়েছেন সারা আলি খান। অন্যদিকে জানুয়ারি মাস থেকে পরিচালক মেঘনা গুলজারের সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা পাড়ুকোন।

ad

পাঠকের মতামত