243896

যে কেন্দ্রে ভোট দেবেন ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লতিফুল বারী হামীম জানান, রোববার সকালে ভোটাধিকার প্রয়োগ করবেন ড. কামাল হোসেন।লতিফুল বারী হামীম আরও জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বেইলি রোডের বাসা থেকে ভোটকেন্দ্রের উদ্দেশে বের হবেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।

ad

পাঠকের মতামত