243977

ফেসবুকে ডাক্তারি পড়ুয়া ছাত্রের সঙ্গে প্রেম উঠতি মডেলের, অতপর…

ডেস্ক রিপোর্ট।। মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে গ্রেফতার করা হল ভিন রাজ্যের এক ডাক্তারি ছাত্রকে৷ ধৃতের নাম অমিত মল্লিক ৷ ধৃত ছাত্রের বাড়ি হরিয়ানায় বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রের সঙ্গে পরিচয় হয় এক উঠতি মডেলের ৷ অভিযোগ, ওই উঠতি মডেলকে বিয়ের প্রতিশ্রুতি দেয় ধৃত ছাত্র। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি করে বলে সে ৷ শুধু তাই নয় নিজের আর্থিক সমস্যার কথা বলে নির্যাতিতার কাছ থেকে টাকা-পয়সাও নেয় অভিযুক্ত ৷

নির্যাতিতা যাদবপুর থানার এক অভিজাত এলাকার বাসিন্দা ৷ শুক্রবার তিনি থানায় অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ ৷ শনিবার ধৃকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে ৷ ধর্ষণ ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ৷ উৎস: জিনিউ।

ad

পাঠকের মতামত