ধানের শীষের প্রার্থীর নিরাপত্তা চেয়ে শামীম ওসমানের চিঠি!
কয়েকদিন আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (শামীম ওসমান) নেতা-কর্মীদের পক্ষ থেকে জীবননাশের হুমকি এবং তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ করেন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। অথচ সেই প্রতিপক্ষই নাকি মুফতি মনির কাসেমীর সর্বোচ্চ নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন শামীম ওসমান।গত মঙ্গলবার নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান ধানের শীষের প্রাশসনের প্রার্থী মুফতি মনির কাসেমীর সর্বোচ্চ নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন।কর্মীদের মাঠে নামতে না দিয়ে প্রার্থীদের নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি অনেককে বিস্মিত করেছে। অ
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জমিয়ত নেতা মুফতি মনির কাসেমী বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার তার সার্বিক খোঁজ-খবর নিতে হাসপাতালে আসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ। সূত্র: বাংলাদেশ জার্নাল




