243960

৬৮ বছর পর ভোট দেবেন তারা

জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটদানের সুযোগ পাচ্ছেন বিলুপ্ত ছিটমহলের প্রায় ২২ হাজার ভোটার। দীর্ঘ ৬৮ বছর পর নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীরা ভোট দিতে পারবেন এমন আনন্দে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে।বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার ১১১টি ছিটমহলের ৩৭ হাজার ২৬৯ জন নাগরিক রয়েছে। এসব নাগরিকদের মধ্যে প্রায় ২২ হাজার মানুষ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক রয়েছে লালমনিরহাটে। ওই এলাকার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের ৭ হাজার ৭৭২ জন ভোটার এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদিও এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছেন এসব ভোটাররা।

বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের যা কিছু সব শেখ হাসিনার সরকারই দিয়েছে। আর বাংলাদেশের নাগরিক হিসেবে এবারই তারা প্রথম ভোট দিতে পারছেন। ছিটমহলবাসীদের জন্য সরকার এমন সুযোগ তৈরি করায় কৃতজ্ঞতা জানিয়েছেন ছিটমহলের অধিবাসীরা।লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, ইতিমধ্যে বিলুপ্ত ছিটমহলগুলো বেশ ভোট উৎসব জমে উঠেছে। তারা ভোট প্রদানের অপেক্ষায় রয়েছে।

ad

পাঠকের মতামত