243902

সাতক্ষীরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

সাতক্ষীরা-১ আসনে মহাজোটপ্রার্থী মোস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখত।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহাজোট প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ, জেলা ১৪ দলের সভাপতি মনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ দুই দলের নেতাকর্মীরা।প্রসঙ্গত, এই আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

ad

পাঠকের মতামত