243728

ঐক্যফ্রন্ট ভোট বর্জন করতে পারে: শেখ হাসিনা

জাতীয় ঐক্যফ্রন্ট যে কোন সময় ভোট বর্জন করতে পারে, তাদের এমন সিদ্ধান্তে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। শনিবার রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ড. মাহাবুবুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীরা যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে, তবে তারা এমন ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় গতকাল দুর্বৃত্তদের হামলায় আহত হন আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে সিএমএইচে ভর্তি করা।

ad

পাঠকের মতামত