হামলায় আহত গোলাম মাওলা রনি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনিকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি মাথা ও পিঠে আঘাত পেয়েছেন।শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এতথ্য জানিয়েছে তিনি।জানা যায়, এদিন সন্ধ্যায় গলাচিপায় মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। নামাজ পড়ে বের হওয়ার সময় ১০/১২ জন দুর্বৃত্ত গোলাম মাওলা রনির ওপর হামলা করে। এ সময় তারা রড ও লাঠিসোটা দিয়ে তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে রনিকে উদ্ধার করে। কিন্তু তার আগেই দুর্বৃত্তদের হামলায় তিনি মাথা ও পিঠে আঘাত পান।




