243358

ভোটারদের কাছে ফেসবুকে আলোকচিত্রী শহীদুল আলমের আহ্বান

ডেস্ক রিপোর্ট।। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। এই সময়, এটাই সুযোগ, আমাদের বাংলাদেশ কী ধরণের বাংলাদেশ হবে তা নির্ণয়করার। “আমার বাংলাদেশ” জোর গলায় বলবার। দলে দলে নেমে পড়ুন, ভোট দিন।

তিনি বলেন, আমাদের দেশের জন্য এবারের নির্বাচন অতন্ত গুরুত্বপূর্ণ দিন। এই সুযোগ কিন্তু সবসময় আসে না, এই সময়ে আপনাদের সুযোগ। এই দেশ কোথায় যাবে, কী হবে, বাংলাদেশ কোথায় যাবে সেটাকে নির্ণয় করা। আপনাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। আপনারা আমাদের সাহস দেখিয়েনেছ। এটাই সময় আপনাদের নেতৃত্ব দেবার। এই দেশ, আমাদের দেশ। এই কথাটি জোর গলায় বলতে অনেকেই এখন ভয় পান। এই ভয় উপেক্ষা করে, দলে দলে নেমে পড়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু আপনারাই সেই দিক নির্দেশনা দেবেন। আপনারা, আমরা সকলেই সাথে থাকবো। আপনার ভোট আপনি দেবেন, আমার ভোট আমি দেবো।

ad

পাঠকের মতামত