243434

অতীতে অনেক নির্বাচন দেখেছি এবারের মতো নির্বাচন দেখি নাই : মাসুদ কামাল

বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাসুদ কামাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগে থেকেই আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের মধ্যেই আশঙ্কা ছিলো। আমি অতিতে অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এবারের মতো নির্বাচন আমি জীবনেও দেখি নাই।বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাসুদ কামাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগে থেকেই আওয়ামী লীগ-বিএনপি উভয় দলের মধ্যেই আশঙ্কা ছিলো। আমি অতীতে অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এবারের মতো নির্বাচন আমি জীবনেও দেখি নাই। এ নির্বাচন সরকার দলের জন্য একটি চ্যালেঞ্জ। সরকার দলের লোকেরা বেশ বড় মুখ করে বলেছেন, দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখতে পাইনি। গতকাল ইন্ডিপেন্ডেট টিভির টকশো’তে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার ধারণা ছিলো সরকার কিছুটা ছাড় দিয়ে হলেও সকলের নিকট একটি গ্রহণ যোগ্য নির্বাচন দিবে। কিন্তু সরকার কোনো ছাড় দেয়নি বরং বিরোধীদলের ওপরে অত্যাচার করে যাচ্ছে। আমি সত্তরের নির্বাচন দেখেছি তখন খুব ছোট ছিলাম তবে মনে আছে। এবারের মতো নির্বাচন আমি জীবনেও দেখিনাই। আমার এলাকায় যখন পোস্টার গুলি দেখি তখন মনে হয় নির্বাচনে শুধু নৌকার প্রার্থী আছে। এখন পর্যন্ত আমার এলাকায় ধানের শীষের কোনো পোস্টার দেখতে পাইনি।তিনি আরো বলেন, ধানের শীষের পোস্টার না থাকার বেশ কয়টি কারণ হতে পারে- ধানের শীষের প্রার্থীদের পোস্টার লাগাতে দেয় নাই সরকার দলীয় লোকেরা। তাদের পোস্টার লাগানো কর্মী নেই বা অর্থ সংকটে রয়েছে দলটি। এমটাও হতে পারে তারা পোস্টার না লাগিয়ে সরকারকে দোষ দিচ্ছে বা সরকারকে চাপে ফেলতে চাচ্ছে। আমি একজন ভোটার হিসাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল দৃশ্যটা দেখতেছি তাতে অবোদ গম্য মনে হচ্ছে। সূত্র: আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত