৮ জন বিকল্প প্রার্থীকে বিএনপির সমর্থন
রোববার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ৮ বিকল্প প্রার্থীকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও অন্য ৫টি আসনে দলটির বিকল্প প্রার্থী রয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। নতুন করে সমর্থন পাওয়া ৮ প্রার্থী হলেন; ১. ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। ২. জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম। ৩. বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুল। ৪. সিলেট-৫ আসনে মুকাব্বির খান। ৫. মানিকগঞ্জ-৩ আসনে মফিজুল ইসলাম। ৬. চাঁদপুর-৪ আসনে লায়ন হারুন অর রশীদ। ৭. নীলফামারী-৪ আসনে বেবী নাজনীন। ৮. জামালপুর-১ আসনে ইঞ্জিনিয়ার সিরাজুল হক।




