বিদেশি সাংবাদিকদের জন্য বিএনপির মিডিয়া সেন্টার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়মিত সংবাদ পরিবেশন, ব্রিফিং ও তথ্য সরবারাহের জন্য বাংলাদেশে আগত বিদেশি সাংবাদিকদের জন্য পৃথক মিডিয়া সেন্টার গঠন করেছে বিএনপি।মিডিয়া সেন্টারের দায়িত্বে থাকবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান।বৃহস্পতিবার রাতে নজরুল ইসলাম খান স্বাক্ষরিত মিডিয়া সেন্টার গঠনের একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন শামসুদ্দিন দিদার।
ভোটের দিন সকাল থেকে ভোটের ফলাফল সম্পন্ন হওয়া পর্যন্ত গুলশান ২ এর ৮৬ নং রোডের ৬ নম্বর বাসায় মিডিয়া সেন্টারটি সক্রিয় থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।বিবৃতিতে বিদেশি সাংবাদিকদের মিডিয়া সেন্টারে এসে সংবাদ সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি।




