243387

পিতার বিরুদ্ধে গিয়ে স্বামীর পক্ষে প্রচারণা!

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পিতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার বিরুদ্ধে গিয়ে স্বামী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার পক্ষে প্রচারে নেমেছেন মেয়ে রওনক জাহান নীলা।শ্বশুর মৃধা ও জামাই রেজাউল দুজনই নিজেদের মহাজোট প্রার্থী বলে দাবি করছেন। তবে সর্বশেষ মঙ্গলবার আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের পক্ষে সমন্বয়কারী ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় স্বতন্ত্র প্রার্থী মৃধাকে মহাজোট প্রার্থী মনোনীত করা হয়েছে।তার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেয়া হয় ওই চিঠিতে।

এদিকে প্রচারে নীলা তার স্বামী রেজাউল মহাজোটের একক প্রার্থী জানিয়ে ৩০ ডিসেম্বর ভোট দিয়ে তাকে জয়ী করার অনুরোধ জানান। তবে নীলার পিতা জিয়াউল হক মৃধা বলেছেন, ‌‘আমার মেয়েকে আমি বলিনি যে তুমি আমার পক্ষে কথা বলো’।

ad

পাঠকের মতামত