243577

২০০ নেতাকর্মীকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার : শফি চৌধুরী

সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ২শ নেতাকর্মীকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন এ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শফি আহমদ চৌধুরী।শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে শফি চৌধুরীর পক্ষে তার পুত্রবধূ কণ্ঠশিল্পী দিঠি চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ভীত হয়ে বর্তমান অবৈধ সংসদ সদস্য পুলিশ ব্যবহার করছেন। আমার নির্বাচনী এলাকার বিএনপি-যুবদল-ছাত্রদল-শ্রমিক দলসহ অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমা ও ওসমানীনগর থানায় ১৫টি মামলায় এ পর্যন্ত আমার ২ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলা উদ্দিন রিপন প্রমুখ।

ad

পাঠকের মতামত