243505

বিএনপির প্রার্থী সালাউদ্দিনের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ধা‌নের শীষের প্রার্থী আলহাজ্ব সালাউদ্দিন আহ‌মে‌দের শ্যামপুরের বাসভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সালাউদ্দিন আহ‌মে‌দের নির্বাচন সমন্বয়কারীর প্রধান তানভির আহমেদ রবিন এ তথ্য জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সালাউদ্দিন আহ‌মে‌দের বাসা যে কো‌নো সম‌য়ে তল্লাশী হ‌তে পা‌রে।এদিকে ঢাকা-২ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত পোশাকধারী এবং সাদা পোষাকের পুলিশ ঘিরে রাখে। পরে দুপুরে বাসার ভিতরে ঢুকে সব রুম তল্লাশী চালায় পুলিশ।

এদিন জুমার নামাজে যেতে দেয়নি বলে অভিযোগ করেন ইরফান ইবনে আমান অমি। এসময় পুলিশ ইরফান ইবনে আমান অমির গাড়ী চালক বাদশাসহ ৪ জনকে আটক করে নিয়ে যায়।অমির বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ জার্নালকে এসব তথ্য নিশ্চিত করেন।

ad

পাঠকের মতামত