243407

ফারুক-সোহেল রানার বিজয় চান শাকিব খান

কাল বাদে পরশু একাদশ জাতীয় সংসদ নিবার্চন। নিবার্চনী প্রচারণায় থেমে নেই কেউ। চলচ্চিত্রেও বইছে নিবার্চনের আমেজ। পছন্দের প্রাথীর্র পক্ষে মাঠে নেমেছেন অনেক তারকা। মাঠে না নামলেও আসন্ন সংসদ নিবার্চনে চিত্রনায়ক ফারুক ও সোহেল রানার বিজয় দেখতে চান বাংলাদেশের সুপারস্টারখ্যাত নায়ক শাকিব খান। এমনটি জানান ঢালিউডের কিংখান নিজেই। তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র অঙ্গনের দুই প্রাথীর্ ভোটে দঁাড়িয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমিও ঢাকা-১৭ আসনের ভোটার। ইতোমধ্যেই ফারুক ভাইয়ের বিজয়ের আভাস পাচ্ছি। অন্যদিকে সোহেল ভাইয়ের ব্যাপারে খেঁাজ নিয়েছি। আমি মন থেকে চাই তারা দুজনেই এবারের নিবার্চনে বিজয়ী হোক।’

শাকিব খান আরও বলেন, ‘যতদূর জানি ঢাকা-১৭ আসন থেকে জাতীয় পাটির্র চেয়ারম্যান এইচ এম এরশাদ ছাড়াও অন্যজন দঁাড়িয়েছেন। তবে কয়েকজনের থেকে খবর নিয়ে জেনেছি এই আসনে ফারুক ভাইয়ের জনপ্রিয়তাই সব থেকে বেশি।’উল্লেখ্য, ঢাকা-১৭ আসন থেমে নৌকা মাকার্য় মনোনীত প্রাথীর্ চিত্রনায়ক আকবর পাঠান ফারুক ও জাতীয় পাটির্র মনোনীত প্রাথীর্ বরিশাল-২ আসন থেকে চিত্রনায়ক সোহেল রানা সংসদে নিবার্চনে ব্যস্ত সময় পার করছেন।

ad

পাঠকের মতামত