243450

নৌকার প্রবাসী সমর্থককে পিটিয়ে হত্যা

সিলেট-১ আসনে নৌকার প্রবাসী সমর্থক কায়সার আহমদকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে।বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত কায়সার আহমদ ওই ইউনিয়নের নলখত গ্রামের মাহবুব আলীর ছেলে। কুয়েত প্রবাসী কায়সার নির্বাচন উপলক্ষে দুই মাস আগে তিনি দেশে এসেছিলেন।পরিবারের দাবি-বৃহস্পতিবার রাতে নৌকার লিফলেট বিতরণ করতে কায়সার একই গ্রামের বিএনপিপন্থী বারিকউল্লাহ, তরিকউল্লাহদের বাড়িতে যান। তখন তাদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে বাগবিতণ্ডা হয় কায়সারের। একপর্যায়ে ওই বাড়ির লোকজন তার ওপর হামলা করলে তার মৃত্যু হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও ড. মোমেনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদরউদ্দিন আহমদ কামরান যুগান্তরকে বলেন, কায়সার আহমদ আমাদের আওয়ামী লীগের কর্মী। গতকালও প্রচারে ছিল সে। প্রচারের পর ফিরলে তাকে খুন করে বিএনপির লোকজন।তিনি বলেন, খবর পাওয়ার পর আমরা সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ড. মোমেনসহ আওয়ামী লীগের সবাই গিয়ে লাশ দেখি ও স্বজনদের সান্ত্বনা দিয়েছি।সিলেটের জালালাবাদ থানার ওসি শাহ্ হারুনুর রশীদ নিহতের পরিবারের বরাত দিয়ে যুগান্তরকে বলেন, তাদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল বলে জানা গেছে। নিহত কায়সারের লাশের ময়নাতদন্ত চলছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত