243559

কিশোরগঞ্জে ৮৩৫টি কেন্দ্রের মধ্যে ৫১৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ!

কিশোরগঞ্জ জেলার ছয়টি নির্বাচনী এলাকার ৮৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮১টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ২৩৭টি কেন্দ্রকে কম ঝুঁকিপূর্ণসহ মোট ৫১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।শুক্রবার জেলা নির্বাচন অফিস সূত্রমতে, এসব কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার ভিডিপির পাশাপাশি বিজিবি ও র‌্যাব দায়িত্বপালন করবে।১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ জেলায় ১০৮টি ইউনিয়ন পরিষদ ও ৮টি পৌরসভা রয়েছে। এর মধ্যে সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-১ আসন, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ আসন,তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন, ইটনা,মিটামন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৪ আসন,নিকলী ও বাজিতপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৫ আসন এবং ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন গঠিত।এ জেলার ছয়টি নির্বাচনী এলাকায় ১০ লাখ ৫৫ হাজার ৬৫১ জন নারী ও ১০ লাখ ৭৬ হাজার ৫১৩ জন পুরুষ ভোটারসহ মোট ২১ লাখ ৩২ হাজার ১৬৪ জন ভোটার রয়েছে। সূত্র: যুগান্তর

ad

পাঠকের মতামত