কমান্ডিং অফিসারদের প্রতি সেনা সদর দফতরের নির্দেশনা
বাংলাদেশ সেনাবাহিনীর সদরদফতর থেকে নির্বাচনী-কার্যক্রমে মোতায়েন সব কমান্ডিং অফিসারকে আজ বৃহস্পতিবার কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে : ১. প্রতিটি ক্যাম্প থেকে টহল বাড়াতে হবে। ২.ভয়-ভীতিহীনভাবে ভোট প্রদান করতে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকজনের সাথে কথা বলা। ৩.নির্দেশনা অনুযায়ী নৈশকালীন টহল বাড়াতে হবে। ৪.শহরতলী ও নগর এলাকায় টহল বাড়াতে হবে যাতে করে ভীতিমুক্ত পরিবেশে ভোট কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।




