হজ্ব পালনে সাকিব কন্যা
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে পরেরদিনেই উমরাহ পালন করতে ছুটে যান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী, কন্যা ও মা। পবিত্র ওমরাহ পালন শেষে ২৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে সাকিবের।সৌদি আরব যাওয়ার চারদিনের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা মিলল সাকিব কন্যা আলাইনা হাসান অউব্রির। এদিন দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়ানো ছোট্ট অউব্রির একটি ছবি পোস্ট করেন সাকিব নিজেই। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে অউব্রির ছবিটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে বাঁহাতি এই অলরাউন্ডার লিখেন, ‘শান্তি।’
এদিকে সাকিবের শেয়ার মাত্র ১ ঘন্টাতেই ছবিটি শেয়ার হয়েছে ৩৫৪ বার আর কমেন্ট হয়েহে ৭০০ এর বেশি। সাকিব কন্যা আলাইনার এই ছবিটা সাকিবভক্ত ও সাধারণ মানুষের গভীর ভালবাসায় সিক্ত হচ্ছে। যে ছবিটি দেখলে মন ভাল হয়ে যায়।চলতি বছরই হজ পালন করেছেন সাকিব। সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে সেবার হজ পালন করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সৌদি থেকে দেশে ফিরে উড়ে যান যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী-কন্যার সঙ্গে দেখা করে এশিয়া কাপ খেলতে মাঠে নামেন বাঁহাতি এই অলরাউন্ডার।




