242913

স্ত্রীর জন্য প্রচারণায় খুলনা সিটি মেয়র খালেক

বাগেরহাট- ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজ স্ত্রী হাবিবুন নাহান তালুকদারের পক্ষে মোংলায় নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।বুধবার দুপুরে তিনি মোংলা পোর্ট পৌরসভার চৌধুরীর মোড় হতে দোকানে দোকানে ও বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ ও স্ত্রীর জন্য নৌকা প্রতীকে ভোট চান।প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

এ আসনটিতে নৌকা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকের জামায়াত নেতা শেখ আবদুল ওয়াদুদ, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা শাহজালাল সিরাজী, জাপার সেকেন্দার আলী মনি ও জাকের পার্টির রেজাউল করিম।

ad

পাঠকের মতামত