নির্বাচন কমিশনের ৫ জনকেই পদত্যাগ করা উচিত: এমাজউদ্দীন আহমদ
মাঠ সমতল করার প্রথম শর্ত হচ্ছে বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া। গত পাঁচ বছরে প্রায় ৮৫ হাজার মামলায় প্রায় ২৫ লাখ নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দীন আহমেদ।বুধবার প্রথম আলোর সাথে আলাপকালে তিনি একথা বলেন।এমাজউদ্দিন বলেন, নির্বাচন কমিশন পাঁচজনের একটি ছোট্ট কমিশন। এই পাঁচজনের মধ্যে যদি কোনো বিতর্কিত বিষয় বা ভিন্নমত থেকে থাকে, তাহলে তা নিজেদের ঘরের মধ্যে থেকে তা সমাধান করা সমীচীন। সেটা না করে তারা বাইরে নিয়ে এসেছে। সোজা কথা, তাদের পদত্যাগ করা উচিত।
ওবায়দুল কাদের বলেছেন, তালুকদার বিএনপির মনোনীত। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি মনোনীত কেউ আছে কি না কিংবা যদি কেউ থেকে থাকেন, তাহলে আমি বলব, বিতর্কের বিষয় যা-ই থাকুক না কেন, তা তারা নিজেদের মধ্যে কেন আলোচনা করবেন না?নির্বাচনের মাঠ সমতল প্রসঙ্গে এমাজউদ্দিন আহমেদ বলেন, মাঠ সমতল করার প্রথম শর্ত হচ্ছে বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া। গত পাঁচ বছরে প্রায় ৮৫ হাজার মামলায় প্রায় ২৫ লাখ নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভোটের দিন পর্যন্ত তাদের মামলা স্থগিত না রাখলে মাঠ সমতল হবে না। সূত্র: আমাদের সময়.কম




