243160

বিজয়ের মাসে জয় ছাড়া ঘরে ফিরবে না আ.লীগ : নাসিম

বিজয়ের মাসে নির্বাচন তাই জয় ছাড়া আওয়ামী লীগ ঘরে ফিরবে না বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের আহ্বায়ক মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়াবাজারে এক নির্বচনী সভায় এ মন্তব্য করেন তিনি।মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বলেছিলাম বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশে একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা (বিএনপি) বলেছিল শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না। কিন্তু ঐক্যফ্রন্টসহ তারা নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে। এবার বিজয়ের মাসে নির্বাচন। বিজয় ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে না।’

১৪ দলের আহ্বায়ক আরও বলেন, আওয়ামী লীগ কারো ওপর হামলার সমর্থন করে না। নবান্ন উৎসবের মত এবার নির্বাচনী উৎসব শুরু হয়েছে। ৭১ সালে যেভাবে আওয়ামী লীগের বিজয় হয়েছিলো ২০১৮ সালের নির্বাচনেও বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয়ী হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আশা করে আ.লীগ। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ উন্নয়নে বিশ্বাসী। এজন্য মানুষ আবারও আ.লীগকে ক্ষমতায় দেখতে চায়।’নির্বাচনী এই জনসভায় নাসিমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, তম্ময় মুনসুর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় মহিলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী। এনসুর নগর থানা আ.লীগ আয়োজিত কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন এতে সভাপতিত্ব করেন।

ad

পাঠকের মতামত