243154

নির্বাচন নিয়ে ‘খেলারামের খেলা’

বিনোদন প্রতিবেদক: সামনে নির্বাচন। ভোটের মাঠে খবর আসে, গ্রামের একটি মেয়ের ধর্ষিত হওয়ার কথা। বিভিন্ন গণমাধ্যমের সংবাদটি প্রকাশের পরপর স্থানীয় পর্যায়ে ও দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ধর্ষণের এ ঘটনাকে কাজে লাগিয়ে এক পক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার ঘৃণ্য প্রতিযোগিতায় মেতে ওঠে।এ সুযোগ কাজে লাগাতে চায় রাজনৈতিক শক্তিগুলো। ঘটনাটি সম্বল করে প্রতিযোগিতায় নামেন তারা। ঢাকা থেকে জাতীয় পর্যায়ের নেতারাও আসতে থাকে। ধর্ষণের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে যায় তারা। একটা সময় রাজনৈতিক নেতারা ধর্ষণের শিকার নারীকে নিজ দলে টানতে শুরু করে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিছবি ‘খেলারামের খেলা’।

টেলিছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও সামিয়া অথৈ। এতে আরও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, মাহবুবা রেজানুর, মোশারফ হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনিসহ সৈয়দপুর ও ঢাকার বিভিন্ন নাট্যসংগঠনের শতাধিক নাট্যকর্মী। নির্মাণের পাশাপাশি টেলিছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা রেজানুর রহমান।‘খেলারামের খেলা’ টেলিছবিটি শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।

ad

পাঠকের মতামত