242883

শেখ হাসিনার আকাঙ্খা পূরণের জন্য সকলের মধ্যে সুচিন্তার উদয় হোক : নাঈমুল ইসলাম খান ( ভিডিও)

প্রধানমন্ত্রীর আকাঙ্খা ছিলো অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন। একাধিকবার তিনি এ কথা বলেছেন। আপনারা অতিউৎসাহিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না।আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রীর আকাঙ্খা ছিলো অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন। একাধিকবার তিনি এ কথা বলেছেন। আপনারা অতিউৎসাহিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না। মঙ্গলবার ডিবিসি নিউজে সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে তিনি সকলের মধ্যে এ সুচিন্তা উদয়ের আহ্বান জানান।তিনি আশা করেন, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা চালিয়ে যাবে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী চারটা দিন এমনভাবে থাকেন যাতে নির্বাচন বিতর্কিত না হয় ।

এই নির্বাচনটা অনেক দিক থেকে প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। কারণ আগামী সরকারের সময়ের মধ্যে বঙ্গবন্ধুর শতজন্ম বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আসবে। আর এই সময় যদি বিতর্কিত সরকার থাকে তাহলে কী জবাব দিবো আমরা। এই দিকটা চিন্তা করে আপনাদের মধ্যে সুচিন্তার উদয় হোক।নাঈমুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। অতি উৎসাহি হয়ে কিছু কর্মকান্ড হতে পারে প্রধানমন্ত্রীর আকাঙ্খা বাস্তবায়নে বাধা দেয়ার মতো। তাই মনে করতে হবে আজকেই সব শেষ, আগামীকাল থেকে যেন সুষ্ঠু নির্বাচনের নতুন পরিবেশ সৃষ্টি হয়। সূত্র: আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত