রাজবাড়ীতে মহিলা ইউপি সদস্যকে ধর্ষণ
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য (৪০) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের সাভার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।ধর্ষিত সাবেক ওই ইউপি সদস্য জানান, তিনি পর পর দুই বার ইউপির মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন এবং গতবারের নির্বাচনে ২৩ ভোটে হেরেছেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ইউপির রাধাকান্তপুরের বাহা মাতব্বর, উড়াকান্দার আরশাদ আলম ও সাভারের পরিতোষ নামে তিন জন পুলিশের কথা বলে জোর করে বাড়ি থেকে তাকে নিয়ে যায়।
বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দুরে একটি মাঠের মধ্যে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে এবং পুলিশি ভয় দেখিয়ে বলে এ কথা কাউকে না বলতে। তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যরা জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পড়ে এলাকাবাসি তাকে উদ্ধার করে অনেক রাতে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। তবে এই ঘটনাটি ঘটানো হয়েছে নির্বাচনে বিএনপির পক্ষেভোট চাওয়াকে কেন্দ্র করে, যাতে বিএনপির পক্ষে তিনি ভোট চাইতে না পারেন।এ ঘটনায় তিনি নির্বাচনকালীন সময়ে রাজবাড়ীতে আসা সেনাবাহিনীকে জানান।
সেনাবাহিনীর বিষয়টি শুনে তাকে জেলা প্রশাসকের কাছে পাঠান। জেলা প্রশাসক বিষয়টি মুঠোফোনে পুলিশ সুপার অবহিত করেন। মেডিকেল পরীক্ষার জন্য তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।জেলা প্রশাসক মো. শওকত আলী জানান, তার কাছে ধর্ষণের অভিযোগ নিয়ে এক মহিলা এসেছিলেন। এ বিষয়ে পুলিশ সুপারের সাথে তিনি কথা বলেছেন এবং ওই মহিলাকে থানায় মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন।




