242681

প্রাণ বাঁচাতে গুলি করেছেন বলে স্বীকার করলেন বিএনপি প্রার্থী সান্টু

বরিশালের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সময় নিজের প্রাণ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর গুলি করার কথা স্বীকার করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।সাংবাদিকদের তিনি বলেন, আমার ওপর হামলা হয়েছে। প্রাণ বাঁচানোর জন্য আমি ছয় রাউন্ড ফাঁকা গুলি করেছি। না হলে আমি বেঁচে আসতে পারতাম না।২৪ ডিসেম্বর বিকালে বরিশালের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থক ও আওয়ামী লীগ প্রার্থী শাহে আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। গুলির ঘটনাও ঘটে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে, বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী সান্টু নিজেও ৮/১০ রাউন্ড গুলি ছুড়েছেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন। সূত্র: যুগান্তর

ad

পাঠকের মতামত