242610

জামায়াতের ২৫ নেতার প্রার্থিতায় ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনকারীর পক্ষে রিটটি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।রিট আবেদনটি আদালতে উপস্থাপনের পর এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ।হাইকোর্টের রুলের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ইসির সভায় জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ নেতার মধ্যে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে ২২ ও স্বতন্ত্র থেকে তিনজন আছেন।

এর আগে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির রিট আবেদনটি করেন।রিটে ‘ধানের শীষ’ প্রতীকে ২২ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন জামায়াত প্রার্থীর ভোটে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।সোমবারের শুনানিতে ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ২০০৯ সালে রিট করা হয়। পরে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে।ওই রায়ে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) ও ৯০সি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী।

ঐক্যফ্রন্ট থেকে প্রার্থী হওয়া ২২ জন-১. ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান ২. সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান ৩. খুলনা-৬ আবুল কালাম আজাদ ৪. কুমিল্লা-১১ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ৫. খুলনা-৫ মিয়া গোলাম পরোয়ার ৬. কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ ৭. পাবনা-৩ আনোয়ারুল ইসলাম ৮. পাবনা-৫ ইকবাল হোসাইন ৯. যশোর-২ আবু সাঈদ মো. শাহাদাত হোসাইন ১০. ঠাকুরগাঁও-২ আবদুল হাকিম ১১. দিনাজপুর-১ আবু হানিফ ১২. দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম ১৩. নীলফামারী-৩ আজিজুল ইসলাম ১৪. গাইবান্ধা-১ মাজেদুর রহমান ১৫. সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক ১৬. সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম ১৭. পিরোজপুর-১ শামীম সাঈদী ১৮. নীলফামারী-২ মো. মনিরুজ্জামান ১৯. ঝিনাইদহ-৩ মতিয়ার রহমান ২০. বাগেরহাট-৩ ওয়াদুল শেখ ২১. বাগেরহাট-৪ আসনে আবদুল আলীম ২২. চট্টগ্রাম-১৫ আসনে শামসুল ইসলাম। স্বতন্ত্র থেকে প্রার্থী হওয়া তিনজন-২৩. চাঁপাইনবাবগঞ্জ-৩ নুরুল ইসলাম বুলবুল ২৪. চট্টগ্রাম-১৬ জহিরুল ইসলাম ২৫. পাবনা-১ আসনে নাজিবুর রহমান মোমেন।

ad

পাঠকের মতামত