242862

কারাবন্দি স্বামীর জন্য ভিডিওবার্তায় স্ত্রীর ক্যাম্পেইন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনে ধানের শীষের প্রার্থী জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিগত ২০০৮ সালের নির্বাচনেও তিনি এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। কিন্তু দীর্ঘ ৮ মাস ধরে কারাবন্দি রয়েছেন তিনি।কারাবন্দি অবস্থায় তাকে ধানের শীষের প্রার্থী করেছে বিএনপি। কারাবন্দি থাকায় সুলতান সালাউদ্দিন টুকুর প্রচারণার মাঠে নেই। কিন্তু গ্রেপ্তার ও হামলা-মামলার কারণে তার পক্ষে স্থানীয় নেতাকর্মীরাও প্রচারণা চালাতে পারছেন না। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় স্বামীর জন্য ভোট চেয়েছেন তার স্ত্রী।

ভিডিওবার্তায় তিনি বলেছেন- ‘আমি সায়মা পারভীন সিম্মি। যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর স্ত্রী। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার স্বামী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-২ গোপালপুর ও ভুয়াপুরে গণতন্ত্রের মা, দেশনেত্রী খালেদা জিয়ার ধানের শীষ মার্কায় মনোনীত প্রার্থী। আমার স্বামীকে ৭-৮ মাস যাবত জেলখানায় কারাবন্দি করে রাখা হয়েছে। হাইকোর্ট থেকে তাকে জামিন দেয়ার পরও সর্বোচ্চ আদালত থেকে তার জামিন ক্যান্সেল দেয়া হয়েছে। ষড়যন্ত্র করে তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই আসন্ন ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমার স্বামী সুলতান সালাউদ্দিন টুকুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

ad

পাঠকের মতামত