গণসংযোগে ব্যস্ত মাশরাফি-সুমি
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা এবং তার স্ত্রী সুমনা হক সুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তু বিরামহীনভাবে নির্বাচনী পথসভা, উঠান বৈঠক এবং গণসংযোগ করে চলেছেন।মাশরাফি বুধবার সদর উপজেলার কমলাপুর, রতডাঙ্গা, এড়েন্দা, দত্তপাড়া, তালতলা, চালিতাতলা বাজার, বাঁশগ্রাম বাজার, আউড়িয়া বাজার, মুলিয়া বাজার, তুলারামপুর বাজার, চাঁচড়ার মোড় এবং পেড়লি গ্রামে গণসংযোগ এবং নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।এদিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি স্বামীর জন্য সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী, কোমখালী মধ্যপাড়া ও পশ্চিমপাড়া ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এবং দীঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সন্ধ্যায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নীনা ইয়াসমিনেরর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন মামরাফির স্ত্রী সুমনা হক সুমি। এসময় আরও বক্তব্য রাখেন সুমনা হক সুমির বড়বোন সঞ্চিতা হক রিক্তা, মেজবোন সঞ্জিবা হক রিপা, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা টিপু সুলতান, যুবলীগ নেতা নূর আলম শিহাব, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, কাজী সোহানুর রহমান প্রমুখ।এসময় বক্তরা নৌকা প্রতীকে ভোট দিয়ে ৩০ ডিসেম্বর মাশরাফিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।




