ধানের শীষের পোলিং এজেন্ট পাওয়াই কঠিন হয়ে পড়েছে : আলমগীর কবির
জীবননাশ ও গ্রেফতার আতঙ্কে বহু ভোটকেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট পাওয়া এখন দুরূহ হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ৩০ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।নওগাঁ-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর কবির বলেছেন, জীবননাশ ও গ্রেফতার আতঙ্কে বহু ভোটকেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট পাওয়া এখন দুরূহ হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ৩০ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন ও পুলিশি হয়রানির এক বীভৎস চিত্র ফুটে উঠেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, এই ভীতিকর পরিস্থিতি ততই যেন বাড়ছে। এ পরিস্থিতির কারণে বিএনপির সাধারণ কর্মী-সমর্থক পর্যন্ত এলাকা ছাড়তে হতে বাধ্য হচ্ছে।আলমগীর কবির বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ তাঁর কর্মী-সমর্থকদের ধরে নিয়ে যাচ্ছে। প্রতিপক্ষ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় মঙ্গলবার পর্যন্ত ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। এসব অভিযোগের কোনো মামলা পুলিশ গ্রহণ করেনি। এ ছাড়া বিএনপির প্রচার মাইক, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। নির্বাচন কমিশনের কাছে এসব অভিযোগের স্তুপ জমে গেছে। কিন্তু নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।সূত্র : এনটিভি,আমাদের সময়.কম




