242763

আসিতেছে শুভ দিন: মান্না

সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে খেলা হবে। তাদের বলতে চাই আসিতেছে শুভ দিন। দিনে দিনে তিন দিন। সবাই ভোট দিতে যাবেন। একলা একলা না, বাড়িতে, পাড়ায়, কুটুম্ব যারা আছে সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন।আজ বুধবার বিকেলে বগুড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। মান্না বলেন, এইবারে আমরা খেলায় নামবো, খেলবো। দেখতে চাই এই সরকারের খেলার কত বড় জোর আছে। তিন দিন পর আসল খেলা হবে।মান্না বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের নামে দেশের মানুষের সঙ্গে একটা ফোরটোয়েন্টি করা হয়েছিল। ফুটবল খেলা ফাইনাল। এক টিম আছে, আরেক টিম নেই। যে টিম আছে সে টিম বলে আমরাই চ্যাম্পিয়ন, আমরাই জিতেছি। ২০১৪ এ রকম একটা ভোট ছিল।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এইবারে মাঠ খালি থাকবে না। এইবারে আমরা খেলায় নামবো, খেলবো। দেখতে চাই এই সরকারের খেলার কত বড় জোর আছে। সারা দেশের মানুষ আমাদের সমর্থন করছে। তখন ওরা ভয় পেয়ে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে পুলিশ লেলিয়ে দিয়েছে, গ্রেপ্তার করো। প্রতিদিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। আমি বলি গ্রেপ্তার করে এক কর্মী হয়ে যায় ১০। গ্রেপ্তার করে ১০ মানুষ হয়ে যায় ১০০। মানুষ কেবল বেড়েই চলেছে।পুলিশের উদ্দেশে তিনি বলেন, পুলিশ ভাইদেরকে বলি মেহেরবানি করে ভালো হয়ে যান। পুলিশ একটু একটু করে ভালো হচ্ছে বোধ হয়। আজকে দুপুর বেলা শোনেন আমরা কথা। পুলিশ ড. কামালের কাছে দেখা করতে তার অফিসে। আমরা ভাবলাম তাকে হয়তো গ্রেপ্তার করতে গেছে। পাঁচ-সাতটা ট্রাক অফিসার গেছে এসপি লেভেলের চার-পাঁচজন। পরে খবর পেলাম তারা গিয়ে ড. কামালের কাছে মাফ চেয়েছেন। আর ড. কামাল পুলিশকে বলেছে তোমরা পুলিশের লোক। আমাদের ছেলের মতো, আমাদের ভাইয়ের মতো। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কেউ তোমাদের কিছু বলবে না।

ad

পাঠকের মতামত