যে কোনো পরিস্থিতিতে নির্বাচন খুব জটিল একটি পথ : সুভাষ সিংহ রায়
রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেছেন, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থায় অনেক জটিলতা রয়েছে। এই জটিলতা আপনাকে আমাকে মেনে নিতে হবে। এখানে গণমাধ্যমের বিস্তার ঘটেছে কিন্তু গণমাধ্যমের সে অবস্থান, তা এখনো তৈরি হয়নি। কেননা ৩০০ সিটে একই দিনে নির্বাচন হবে, এটি ভারতের লোকসভার নির্বাচন নয়। ভারতের লোকসভার নির্বাচন ১ মাস ধরে হয়। তাদের সংস্কৃতি বিকাশ ঘটাতে পারি, তাহলে হয়তো সে কাজটি করতে পারবো। তবে এগুলোতেও আবার আস্থা-অনাস্থার জায়গা তৈরি হবে। সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ড. কামাল হোসেন বাংলাদেশে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তারা প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে। তিনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যা বলেছেন, তার সম্পূর্ণটাই চাঞ্চল্যকর প্রতিক্রিয়া এবং অসম্ভব রাগান্বিত দেখা গেছে। যেভাবে তিনি আহ্বান জানিয়েছেন, যেন যুদ্ধ যুদ্ধ ভাব।তিনি আরো বলেন, হঠাৎ করেই শুরু হয়েছে ঝটিকা হামলা। এই ব্যাপারে গত সাত দিন ধরে বলে আসছি এবং লিখছি। কিন্তু এর পরেও স্বস্তির যে জায়গাটি তা হলো, আর মাত্র কয়েক দিন বাকি একাদশ নির্বাচনের। বাংলাদেশের নির্বাচনে যে কোনো পরিস্থিতিতে খুব জটিল একটি পথ। যার কারণে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি এবং নির্বাচনী সংস্কৃতির জায়গায়টিতে আসতে পারিনি। নির্বাচনকে নিয়ে বর্তমানে যে পরিস্থিতি সেখানে দায়িত্বশীল ব্যক্তি ও আচরণ অনেক ক্ষেত্রেই দেখা যায় না।
নির্বাচনী প্রচারণায় পোস্টার প্রসঙ্গে সুভাষ রায় বলেন, যখন দেখি জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে বিএনপির ধানের শীষ প্রতীকী নিয়ে পোস্টার থাকে না ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তখন একই দড়িতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও এ কে এম শাহজাহান কামাল এই দুই প্রার্থীর পোস্টার লাগানোর কথা মনে পড়ে। যা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখিয়েছিলো। এটিই আমাদের প্রত্যাশা এবং চাওয়া ছিলো। কিন্তু আমাদের কপাল খারাপ। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলতে হয়, আমরা আরম্ভ করিতে পারি, কিন্তু সমাপ্ত করিতে পারি না । এই লক্ষ্যটা আমাদের রয়ে গেছে, আমরা করতে পারিনি।সূত্র: আমাদের সময় .কম




