242429

মাঠে নামছেন ড. কামাল-ফখরুলরা

ঢাকার আসনগুলোয় ধানের শীষের প্রার্থীদের পক্ষে বুধবার মাঠে নামছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ঢাকার ১৮টি আসনের ২৮টি স্পটে পথসভা ও জনসংযোগ করবেন তারা। শেষ মুহূর্তে ঢাকার প্রতিটি আসনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা রয়েছে ঐক্যফ্রন্টের। তারই অংশ হিসেবে মাঠে নামবেন ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।আজ মঙ্গলবারই জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের প্রচারে নামার কথা ছিল। কিন্তু সোমবার তারা ওই কর্মসূচি স্থগিত করে। বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদেওই কর্মসূচি স্থগিত করা হয়।

ঐক্যফ্রন্ট নেতারা মনে করেন, সেনাবাহিনী মোতায়েনের ফলে তাদের নেতাকর্মীদের ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর চলমান নির্যাতন বন্ধ হবে। এতে দলীয় প্রার্থীর পক্ষে নির্বিঘ্নে প্রচার চালানো যাবে। এ ধারণা থেকেই দুদিনের পথসভা ও জনসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর যেভাবে হামলা ও গুলি করা হয়েছে, এর প্রতিবাদে ঢাকায় মঙ্গলবারের প্রচার স্থগিত করা হয়েছে। আমাদের প্রচার বুধবার থেকে চলবে। নির্বাচনে আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।

ad

পাঠকের মতামত