242295

ভোটে কোটি টাকা ছড়ানোর দায়ে ব্যবসায়ী আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে কোটি কোটি টাকা ছড়ানোর দায়ে আমদানি-রফতানিকারী ও ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়।মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।সোমবার দিনগত রাত থেকে এই ব্যবসায়ীর সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে মঙ্গলবার সকালে মতিঝিলের সিটি সেন্টারে তার অফিসে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব’র সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান।এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে ব্রিফ করবে বলেও জানিয়েছে র‌্যাব।

ad

পাঠকের মতামত