242361

‘বিএনপিতে গ্রেপ্তার করা মতো আর কেউ নেই’

প্রতিদিন যে হারে গ্রেফতার করা হচ্ছে তাতে আর গ্রেফতার করা মতো লোক বাকি নেই বিএনপিতে। হয়তো জেলখানাতেও আর জায়গা নেইরাজনৈতিক বিশ্লেষক ও জোষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রতিদিন যে হারে গ্রেফতার করা হচ্ছে তাতে আর গ্রেফতার করা মতো লোক বাকি নেই বিএনপিতে। হয়তো জেলখানাতেও আর জায়গা নেই।সোমবার ডিবিসি টেলিভিশনের টকশো তিনি একথা বলেন।রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, একটা নিরেপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরির দায়িত্ব স্বাবাভিক ভাবেই নির্বাচন কমিশন এবং আইনশৃখলা বাহিনীর। এর বাইরে সেনাবাহিনী যেটা করতে পারে, মারপিট ও হামলা বন্ধে উদ্যোগী হতে পারে। তবে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে কতোটুকু সাপোর্ট দিতে পারবে সেটাই এখন দেখার বিষয়। অবশ্য তারা চাইলে পারেন।

তিনি বলেন, আমরা নিরপেক্ষ ও প্রতিদ্বন্দি¦তামূলক নির্বাচন দেখতে চাই। যদি এমন হয় যে শুধু আপনি মাঠে থাকবেন আর সবাই ঘরে বন্দি থাকবে। এমনটা হতে পারে না। এটা সরকারের দেখা উচিত। যেহেতু দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এমন একটা ধারণা প্রচলিত আছে। তাই এই ধারণাটা দূর করে সমতা প্রমাণ করতে হবে।সূত্র: আমাদের সময় .কম

ad

পাঠকের মতামত