পোশাক বদলের সময় অর্ধনগ্ন মডেলকে লাইভে দেখলেন দর্শকরা
মিস ফ্রান্স-২০১৯ প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার চলছিল। মঞ্চের পিছনে প্রতিযোগীরা কীভাবে নিজেদের প্রস্তুত করছেন, সেটাও দেখানো হচ্ছিল। তখনই লাইভ ফুটেজে এক প্রতিযোগীকে অর্ধনগ্ন অবস্থায় লাইভ দেখলেন দর্শকরা। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।যে প্রতিযোগীকে অর্ধনগ্ন অবস্থায় টিভি চ্যানেলে লাইভ দেখানো হয়,তার নাম কারলা বনেসো। তিনি অ্যাকুইটাইন অঞ্চলের প্রতিনিধিত্ব করছিলেন। বিশ বছরের এই মডেল প্রতিযোগিতা চলাকালীন যখন ব্যাকস্টেজে পোশাক বদল করছিলেন, তখনই আচমকা সেই দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়।
টিএফ ওয়ান নামে যে চ্যানেলে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলছিল, তাদের এক সাংবাদিক সেই সময়ে ব্যাকস্টেজে অন্য এক প্রতিযোগীর সাক্ষাৎকার নিচ্ছিলেন। তখনই অন্যান্য প্রতিযোগীদের দেখাতে গিয়েই ক্যামেরায় ওই মডেলের পোশাক বদলের দৃশ্য ধরা পড়ে। ভুল বুঝতে পেরে ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে নেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।এই ঘটনায় ক্ষমা চেয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তারা স্বীকার করেছেন যে এটি একটি বড় ভুল। এই ব্যাপারে মডেল কার্লা বলেছেন, ‘আমি সেই সময়ে হয়তো সম্পূর্ণ নগ্ন ছিলাম না। আর এটা একটা দুর্ঘটনা। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের উচিত ছিল ক্যামেরাগুলো ঠিক মতো সামলানো। যা হয়েছে, সেটা খুবই অপেশাদারিত্বের পরিচয়।’




