242286

‘গুলি করে মারুন ওদের’

তিনি উত্তেজিতভাবে ফোনে কাউকে নির্দেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘আমি জানি না ওরা কারা, কোনো দয়া নয়, গুলি করে মারুন ওদের’।কর্নাটকের মুখ্যমন্ত্রীর এই ফোনবার্তা ফাঁস হওয়ার পরই এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে কাকে তিনি নির্দেশ দিচ্ছিলেন, কেনই বা গুলি করার নির্দেশ?সূত্রের খবর, ফোনের ও পারে ছিলেন পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। তাকেই নাকি এই নির্দেশ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তার দলের এক নেতা খুন হয়েছিলেন। তাকে যারা খুন করেছিল, তাদেরই গুলি করে মারার নির্দেশ দিচ্ছিলেন তিনি।পুলিশ সূত্রে খবর, জেডিএস নেতা এইচ প্রকাশকে সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ দক্ষিণ কর্নাটকের মাণ্ড্যর কাছে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীকারীরা। তারপর মরদেহ ফেলে রেখেই পালিয়ে যায় তারা।

ওই দিনই রাজ্যের বিজয়পুর জেলায় পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। সেখানে পা রাখা মাত্রই গোয়েন্দা সূত্রে তাকে দলীয় নেতার খুনের বিষয়টি জানানো হয়। তখনই তাকে উত্তেজিত ভাবে ফোনে নির্দেশ দিতে শোনা যায়।তিনি বলেন, তিনি (এইচ প্রকাশ) ভাল লোক ছিলেন। এ ভাবে কারা তাকে খুন করল? যারা খুন করেছে, গুলি করে মারুন ওদের। কোনও সমস্যা হবে না।’কুমারস্বামী যখন এই নির্দেশ দিচ্ছিলেন সেখানে স্থানীয় সাংবাদিকরাও হাজির ছিলেন। ফলে সেই ভিডিয়োটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।সূত্র: আনন্দবাজার

ad

পাঠকের মতামত