সকালে গিয়েই ভোট দিয়ে দেই: আঁখি আলমগীর
বিনোদন ডেস্ক: দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। শোবিজ অঙ্গনের শিল্পীদেরও এ নিয়ে উচ্ছ্বাস কম নয়। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য সবার মতো তারাও অপেক্ষায় প্রহর গুনছেন।জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর তার নির্বাচন ভাবনা প্রসঙ্গে বলেন, আমার ভোট কখনও কারচুপি হয়নি। এবারও সকালে গিয়ে ভোট দেব। ভোটের দিন নিজের কাছে একটি উৎসব উৎসব লাগে।আশা করি, এবারও উৎসবের আনন্দে ভোট দেব। আমি ঢাকা-১৮ আসনের বাসিন্দা। শহুরে বাসিন্দা হয়ে নাগরিক সুযোগ-সুবিধা আমি ভোগ করে যাচ্ছি। আমিও চাই, আমার দেশ এগিয়ে যাক। উন্নত বিশ্বের সব সুযোগ-সুবিধা এ দেশের নাগরিকরাও পাক। তাই যারা দেশের উন্নয়নের কথা ভাবে, তাদেরই ক্ষমতায় দেখতে চাই।




