242265

তোপের মুখে নুসরাত ফারিয়া ও পড়শী

২৬ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় রাকিব হাসান রাহুলের কথায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার কণ্ঠে ‘পটাকা’ গানের মিউজিক ভিডিও। সুর ও সংগীত করেন প্রীতম হাসান। পছন্দের বিপরীতে গানটি নিয়ে বিতর্কই হয়েছে বেশি। ওঠে সমালোচনার ঝড়। ‘পটাকা’ গান দিয়ে ফারিয়া যে ভক্তদের মন জয় করতে পারেননি তার প্রমাণ পাওয়া গেছে কমেন্ট ও ডিজলাইকে। অন্যদিকে পড়শীর ‘রাস্তা’ গান নিয়েও বিতর্ক কম হয়নি। ২৬ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত এ গানের লাইকের চেয়ে ডিজলাইকের পরিমাণই বেশি। এর আগে পড়শীর গানে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি না হলেও এবারই প্রথম তার ব্যতিক্রম ঘটেছে। নেতিবাচক মন্তব্যের সংখ্যাও বেশি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীত পরিচালনা করেন জুয়েল মোর্শেদ।

ad

পাঠকের মতামত