242358

জনগণ বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে : আযম খান

সেনাবাহিনীকে নামিয়ে আমরা চার দেয়ালে বন্দি করে রাখলে জনগণের নিরাপত্তা ও নিশ্চয়তা কোথায়? সরকার সরাসরি ঘোষণা করে দিলেই পারতো আমরা আবার ৫ বছরের জন্য নির্বাচিত হলাম।জনগণ বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে, কাজেই আমরা শত অত্যাচার নির্যাতন সহ করেও নির্বাচনের দিন পর্যন্ত টিকে থাকবো।বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, গত দু সপ্তাহ ধরে বিএনপির প্রচারে সিনিয়র ও জুনিয়র সকল নেতাদের ওপর হামলা হচ্ছে। বিএনপির কোনো নেতার পক্ষ থেকে পোস্টার লাগাতে পারছে না, প্রচারে নামতে পারছে না। এটা সারাদেশের মানুষ জানে। তার পরেও যদি কেউ বলে হামলা হচ্ছে না, সেটা কাল্পনিক কথা। ৩০ তারিখ সাধারণ মানুষের আদৌ ভোট দেয়ার নিরাপত্তা আছে কিনা এই হতাশায় ভীত হয়ে পড়ছে জনগণ।

সোমবার যমুনা টেলিভিশনের রাজনীতি নামক টকশো অনুষ্ঠানে আযম খান আরো বলেছেন, সে কারণেই বিএনপির আশাবাদ ও স্বস্তির জায়গা সেনাবাহিনী। কাজেই আমাদের বিশ্বাস সেনাবাহিনী নামলে আ.লীগ কর্মীদের হামলা থেকে রক্ষা পাবো, জনগণের কাছে ভোট চাইতে পারবো ও পরিবেশ শান্ত হবে। জনগণ স্বস্তি পাবে এবং তারা নিরাপদে ভোট দিতে পারবে। সেই কারণেই সকল রাজনৈতিক দলেই বলেছেন সেনাবাহিনী দ্রুত নামিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক। কিন্তু সেনাবাহিনী নামানোর পরেও আজকে সবচেয়ে বেশি হামলা হয়েছে। এটা সেনাবাহিনীকে এক ধরনের কটাক্ষ করা ছাড়া আর কিছুই না।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন, তাহলে সেনাবাহিনীকে নামিয়ে আমরা চার দেয়ালে বন্ধি করে রাখবো? যদি হামলা মামলা হতেই থাকে জনগণের নিরাপত্তাটা কোথায়, নিশ্চয়তা কোথায়? এই ধরনের প্রহসনের নির্বাচন জনগণ দেখতে চায়না। এর থেকে সরকার সরাসরি ঘোষণা করে দিলেই পারতো আমরা আবার ৫ বছরের জন্য নির্বাচিত হলাম। জনগণ বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে, কাজেই আমরা শত অত্যাচার নির্যাতন সহ করেও নির্বাচনের দিন পর্যন্ত টিকে থাকবো। সূত্র: আমাদের সময় .কম

ad

পাঠকের মতামত