241929

সেনাবাহিনী কোনো দলের পক্ষে যাবে না : কাদের

সেনাবাহিনীকে নিয়ে যারা উল্লসিত তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, সেনাবাহিনী কোনো দলের পক্ষে যাবে না। আজ সোমবার ফেনীর দাগনভূইয়াই নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনী কোনো দলের না, সেনাবাহিনী কোনো জোটের না। কাজেই সেনাবাহিনীকে নিয়ে আজকে যারা উল্লসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন তাদের বলে দিতে চাই সেনাবাহিনী কোনো দলের পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ad

পাঠকের মতামত