242044

সরে যাওয়ার হুমকি দিলেন মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের (ধানের শীষ) প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জীবনের ‘নিরাপত্তা’ না পেলে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবেন। সোমবার দুপুর দেড়টার দিকে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান।মওদুদ বলেন, সকালে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ চলাকালে তাকে বহনকারী গাড়িসহ দু’টি গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তার পাঁচ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে তারা। বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর ও কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেছেন।

এর আগে ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা দু’টি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ করেছেন মওদুদ আহমদ। তবে তিনি অক্ষত আছেন বলে জানা গেছে।আহতরা হলেন- যুবদলের কর্মী মো. দিদার, আফসার হোসেন, বেলায়েত হোসেন ও মো. রাকিব।মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন অভিযোগ করে বলেন, সকালে পেশকারহাট, বামনী ও মুছাপুরের উদ্দেশ্যে প্রার্থীসহ আমরা গাড়িবহর নিয়ে বের হই। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা পিছনে থাকা দু’টি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে জখম করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মওদুদ আহমদ গাড়িবহর নিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত