241980

শিরিনকে ধানের শীষ দিতে হাইকোর্টের আদেশ বহাল

নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে অধ্যক্ষ কামরুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আগের প্রার্থী বিমলের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননীর আদালত এই আদেশ দেন।আদালতে কামারুন্নাহারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।গত ২০ ডিসেম্বর বিমলের পরিবর্তে কামারুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দেন আদালত।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলকে নির্বাচন করতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নাটোর-১ আসনে কামরুন্নাহার শিরিন হাইকোর্টে রিট দায়ের করেন।

ad

পাঠকের মতামত