যার যোগ্যতা নেই সে কীভাবে নেতৃত্ব দেবে, ড. কামালের উদ্দেশে নৌমন্ত্রী
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলেও জোটের নেতারা জিতলে কে প্রধানমন্ত্রী হবেন-এমন প্রশ্ন উত্থাপন করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘যার কোনো যোগ্যতা নেই সে কীভাবে নেতৃত্ব দেবে?’
গতকাল রোববার কুমিল্লায়-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা আহমাদ মেরীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন নৌমন্ত্রী। শাজাহান খান বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি পক্ষের লড়াই। একটি হলো স্বাধীনতার পক্ষের শক্তি, যার নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনাসহ মহাজেটের অন্যান্য রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। আরেক দিকে নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।’ ড. কামাল হোসেনের সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, ‘২০ দল পরবর্তীতে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আপনারা কি বলতে পারেন, ড. কামাল আজও কোনো নির্বাচনে জয়লাভ করেছে? যার কোনো যোগ্যতা নেই সে কীভাবে নেতৃত্ব দেবে? আপনারা কি বলতে পারবেন, ঐক্যফ্রন্ট জয়লাভ করলে কে প্রধানমন্ত্রী হবে?’




